ads

রবিবার , ১৩ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভুয়া চিকিৎসকের ২ মাসের কারাদণ্ড

খবর টি পড়েছেন : ১৪১
নালিতাবাড়ীতে ভুয়া চিকিৎসকের ২ মাসের কারাদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক এক ভুয়া চিকিৎসককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত মো. শহিদুল ইসলামকে (৪২) নালিতাবাড়ী শহরের মধ্যবাজার এলাকায় লাবণ্য মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার থেকে ১২ অক্টোবর শনিবার রাত ৮টার দিকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ওই সাজার আদেশ দেন। সাজাপ্রাপ্ত শহিদুল ইসলামকে পরে কারাগারে প্রেরণের জন্য নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা সদরের খোর্দ মালিবাড়ী গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মো. শহিদুল ইসলাম। তিনি এইচএসসি পাশ করে ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে ‘ডিএমএফ’ সনদপত্র নিয়ে নিজেকে ‘পলিপ, পাইলস ও হাঁপানী রোগের চিকিৎসক’ বলে পরিচয় দিয়ে নামের আগে ‘ডা.’ ও ‘এমএ’ উপাধি ব্যবহার করছেন। এ উপাধি ব্যবহার করে তিনি গত প্রায় আড়াই থেকে তিন বছর যাবত নালিতাবাড়ী শহরের লাবণ্য মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ারে সপ্তাহের প্রতি সোমবার এবং সপ্তাহের অন্যান্য দিন উপজেলার নন্নী ও বনকুড়া বাজার সহ বিভিন্ন বাজারের ওষুধের দোকানে চেম্বার খুলে চিকিৎসা করে আসছেন।
বিষয়টি সম্প্রতি উপজেলা প্রশাসনের নজরে এলে শনিবার রাতে লাবণ্য মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও আরিফুর রহমান। এ সময় ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয় এবং উপস্থিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানকালে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদ হাসান উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জানান, সাজাপ্রাপ্ত ভুয়া চিকিৎসক শহিদুল ইসলামকে কারাগারে প্রেরণের জন্য পুলিশ নিকট সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সদর উপজেলা নির্বাচন ॥ শেষ দিনের প্রচারণায়… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে গারোদের ‘রংচুগালা’ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads