স্টাফ রিপোর্টার ॥ বুয়েট ছাত্র আবরার হত্যার বিচার দাবিতে শেরপুরে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ১২ অক্টোবর শনিবার বিকেলে শহরের নিউমার্কেট মোড়ে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম ইবনে শফিক, সাবেক সাধারণ সম্পাদক আবু আহমেদ খান বাবুল, সদর উপজেলা কমিটির সভাপতি সোলায়মান আহমেদ প্রমুখ। ওই সমাবেশ থেকে দ্রুতবিচার ট্রাইব্যুনালে আবরার হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়। একইসাথে ক্যাসিনো কারবারসহ সারাদেশের সকল ঘুষ-দুর্নীতি, অনিয়মের প্রতিবাদ জানিয়ে ওইসব কর্মকান্ডের সাথে জড়িতদেরও শাস্তির দাবি জানানো হয়।
























