মোঃ সুখন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলার নয়াবাড়ী প্রিমিয়ার লীগ (এনপিএল) ক্রিকেট খেলার উদ্বোধন করা হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার উপজেলার টালকী ইউনিয়নের নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ওই খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে টালকী ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদ্দি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলী ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আকন্দ, প্রকৌশলী আলহাজ্ব সাইদুল হক তারাসহ নয়াবাড়ী প্রিমিয়ার লীগ (এনপিএল) খেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে ‘নয়াবাড়ী আলোকিত স্পোটিং ক্লাব’ বনাম ‘সাইলামপুর অনির্বাণ সংঘ’ প্রতিদ্বন্দ্বিতা করে। এতে টসে জিতে সাইলামপুর অনির্বাণ সংঘ ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬২ রান করে। জয়ের লক্ষ্যে নয়াবাড়ী আলোকিত স্পোটিং ক্লাব মাঠে নেমে ১৪ ওভারের বিনিময়ে ১৬৩ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

























