ads

বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে নকলায় বর্ণাঢ্য র‌্যালি

খবর টি পড়েছেন : ১৩৭
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে নকলায় বর্ণাঢ্য র‌্যালি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ ‘সবার আগে দৃষ্টি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহের উদ্যোগে এবং প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্র নকলার আয়োজনে শেরপুরের নকলায় বর্ণাঢ্য র‌্যালি হয়েছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে নকলা প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্র থেকে র‌্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা, ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সিস্টেম এডমিনিস্ট্রেটর শহিদুজ্জামান, গুড পিপল ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফেরদৌস, প্রজেক্ট অফিসার মিনহাজ আহমেদ, নকলা প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রের আবু সাঈদ মোঃ তামিম, পিইসি ইনচার্জ মোঃ নাজমুস সাকিবসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ধর্ষণের শিকার কিশোরী ॥ ধর্ষক গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে দৃষ্টি দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads