ads

বুধবার , ৯ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলা নির্বাচনে হুইপকন্যার বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ২০৩
শেরপুর সদর উপজেলা নির্বাচনে হুইপকন্যার বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে হুইপ আতিউর রহমান আতিকের কন্যা ও ভারপ্রাপ্ত সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমির বিরুদ্ধে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বুধবার দুপুরে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ডাঃ শারমিন রহমান অমি তার বিরুদ্ধে আনা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে তা মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডাঃ শারমিন রহমান অমি বলেন, তিনি গত ২৬ আগস্ট মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) হিসেবে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে যোগদান ও ৫ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন। সম্প্রতি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিনহাজ উদ্দিন মিনাল সংবাদ সম্মেলন ও জেলা নির্বাচন অফিস ঘেরাও করে তার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন- তা ভিত্তিহীন। প্রকৃতপক্ষে মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনার বিভাগীয় কাজের বাস্তবায়ন ও অগ্রগতির লক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসারের মূল দায়িত্ব হলো মাঠ পর্যায়ের কাজ পরিদর্শন ও তদারকি করা। সে অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ে প্রতিমাসে উঠান বৈঠক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রতিমাসে অন্ততঃ দু’টি বিশেষ ক্যাম্প আয়োজন, প্রতিমাসে ৬টি ইউনিয়নে মাঠের কাজ তদারকি, ৫টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, ৫টি স্যাটেলাইট ক্লিনিক, ১টি বেসরকারি ক্লিনিক পরিদর্শনসহ নানা নির্দেশনা রয়েছে। আর সেই নির্দেশনা মোতাবেক তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলা পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যে পত্র জারির মাধ্যমে ৮টি ইউনিয়নে উঠান বৈঠক এবং সেপ্টেম্বর/অক্টোবর মাসে ৬টি ইউনিয়ন স্বাস্থ্য ও কেন্দ্রে বিশেষ ক্যাম্পের আয়োজন করেন। ফলে ওইসব ক্যাম্পে ইতোমধ্যে ১৯৯ জন মহিলা দম্পতি দীর্ঘমেয়াদী ইমপ্লান্ট পদ্ধতি ও ৫৮ জন স্থায়ী পদ্ধতি গ্রহণ করেছে।
তিনি অভিযোগ করে বলেন, শেরপুরে উপজেলা পরিষদের নির্বাচন কার্যক্রম চলছে বলে এবং আমি হুইপ আতিকের মেয়ে বলে আমার সরকারি বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকার কোন সুযোগ নেই। আমার বিভাগীয় কাজের সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই। তবে এটিকে কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ধর্ষণের শিকার কিশোরী ॥ ধর্ষক গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads