ads

মঙ্গলবার , ৮ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জাহেরা-শামছুল মেমোরিয়াল হাসপাতালের উদ্বোধন

খবর টি পড়েছেন : ৩২৭
শ্রীবরদীতে জাহেরা-শামছুল মেমোরিয়াল হাসপাতালের উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ উন্নত সেবার প্রতিশ্রুতি নিয়ে অভিজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাহেরা-শামছুল মেমোরিয়াল হাসপাতাল। ৮ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নের চককাউরিয়া মধ্যপাড়া গ্রামে ওই হাসপাতাল (আউটডোর সার্ভিস) উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে হাসপাতাল চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রয়াত জাহেরা-শামছুল হক দম্পত্তির পুত্র, সাবেক প্রাণী সম্পদ বিভাগের ঢাকা বিভাগীয় প্রধান হেদায়েতুল ইসলাম জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রয়াত জাহেরা-শামছুল হক দম্পত্তির কন্যা, হাসপাতালের ও গাইনী-স্ত্রী বিশেষজ্ঞ ডাঃ কামরুন্নাহার নার্গিস, জামাতা সার্জারী বিশেষজ্ঞ সার্জন ডাঃ এম.এ আজিজ, কৃষিবিদ আল ফারুক ডিওন, জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ খাইরুল কবির সুমন, গাইনী ও প্রসুতি বিশেষজ্ঞ ডাঃ উম্মে জানাতুল ফেরদৌস হ্যাপি, তাতিহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল প্রমুখ।
ওইসময় অন্যান্যের মধ্যে শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জাহেরা-শামছুল মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপক মোঃ মাহমুদুর রহমান ফারুকসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, বিশেষজ্ঞ ডাক্তার, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক হেদায়েতুল ইসলাম জাহাঙ্গীর বলেন, উন্নত সেবার প্রতিশ্রুতি নিয়ে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়ন, দুঃস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও মানুষের হাতের কাছে দ্রুত চিকিৎসা সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে এ হাসপাতাল চালু করা হয়েছে। এখানে একাধিক বিশেষজ্ঞ ডাক্তাররা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করবেন। হাসপাতালটি সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া সপ্তাহে এক দিন করে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হবে।
পরে হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওই মেডিকেল ক্যাম্পে ডাঃ এমএ আজিজ, ডাঃ কামরুন্নাহার নার্গিস, ডাঃ মুহাম্মদ সাইফুল আমীন, ডাঃ মোঃ মিজানুর রহমান, ডঃ এ.ওয়াই.এম ফেরদৌস হাসান, ডাঃ উম্মে জান্নাতুল ফেরদৌস হ্যাপী, ডাঃ আমিনা রহমান, ডাঃ খাইরুল কবির সুমন, ডাঃ খন্দকার রাহাত মাহফুজ, ডাঃ তালহা ইসলাম জিনান ও ডাঃ মমিনুন্নাহার শাকিসহ প্রায় এক ডজন চিকিৎসক রোগী দেখেন। এদিন প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ চিকিৎসা গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে পূজামন্ডপ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল পরবর্তী সংবাদ হুইপ আতিকের শেরপুর ত্যাগের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads