ads

বুধবার , ২ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

খবর টি পড়েছেন : ২১৭
নালিতাবাড়ীতে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে পেঁয়াজের বাজার মূল্য মনিটরিং ও নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ২ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমিন ওই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে তারা শহরের গড়কান্দা কাঁচা বাজার, তারাগঞ্জ দক্ষিণ বাজারের কাঁচা বাজার এবং আড়াইআনী কাঁচা বাজারের বিভিন্ন পাইকারী ও খুচরা দোকান ঘুরে দেখেন। পরিদর্শনকালে পেঁয়াজের পাইকারী মূল্য ৭০-৭৮ টাকা এবং খুচরা মূল্য ৭৫-৮০ টাকা পাওয়া যায়। ওইসময় তারা পেঁয়াজের খুচরা বাজার মূল্য এর চেয়ে বেশি না রাখার বিষয়ে ব্যসায়ীদের সতর্ক করেন। বাজার পরিদর্শনকালে পলিথিন রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৪শ টাকা, হলুদ ও মরিচের গুঁড়া উন্মুক্ত রাখায় এক ব্যবসায়ীকে ২শ টাকা, রাস্তায় শুঁটকি শুকানোর দায়ে ২ ব্যবসায়ীকে ৫শ করে এক হাজার টাকা এবং দেশী মুরগী প্রতি কেজি ৩শ টাকার স্থলে ৩২০ টাকা রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সেইসাথে পেঁয়াজের খুচরা মূল্য পাইকারী মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং পাইকারী মূল্য সংবলিত পেঁয়াজ ক্রয়ের ভাউচার বা রশিদ সাথে রাখার নির্দেশ প্রদান করা হয়।
অপরদিকে শহরের জেলখানা রোডের পাশে নিষিদ্ধ পৌর এলাকায় ভোগাই নদী থেকে বালু উত্তোলনের কারণে কাউকে উপস্থিত না পেয়ে ব্যবহৃত বালু উত্তোলনকারী যন্ত্র পানিতে ডুবিয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন পরবর্তী সংবাদ উপজেলা নির্বাচন ॥ শেরপুরে লড়ছেন ৩ ভিপি-জিএস

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads