ads

শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত

খবর টি পড়েছেন : ২৩৩
শেরপুরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া, আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে শেরপুরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে শহরে জেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা মোড়ে আয়োজিত আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।
জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমিসহ জেলা, উপজেলা ও শহর ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
নালিতাবাড়ী ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে নালিতাবাড়ীতে শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সবুরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল, স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দলিল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী ও হাজী মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আছমত আরা আছমা ও ফারুক আহমেদ বকুল, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার প্রমুখ।
নকলা ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে নকলায় শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

শ্রীবরদী ॥ প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে শনিবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলা যুবলীগের উদ্যোগে পৌর ভবনের সামনে শেখ হাসিনার জন্মদিন পালিত হয়। এতে উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রুপন, সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল, সিংগাবরুনা ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ভেলুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাবিবুর রহমান আরজু, পৌর যুবলীগের নেতা শাহীনুর রহমান হৃদয়, যুবলীগ নেতা মোঃ লাভলু, মোজাহিদ সহ যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলা তাতী লীগের উদ্যোগে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ প্রাঙ্গনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তাতী লীগের আহ্বায়ক হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব আরিফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল, জামাল উদ্দিন, আরিফুল ইসলাম, সদস্য সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও উপজেলার ১০টি ইউনিয়নের তাতীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads