ads

শনিবার , ২১ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আরিফ, সম্পাদক হোসেন

খবর টি পড়েছেন : ১৯৪
শেরপুরে ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আরিফ, সম্পাদক হোসেন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আরিফ রেজা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কার্যকরী সভাপতি পদে ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক পদে হোসেন আলী নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমজাদ হোসেনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২০ সেপ্টেম্বর শুক্রবার শহরের গোপালবাড়ী এলাকার পৌর ট্রাক টার্মিনাল প্রাঙ্গণে সংগঠনের কার্যকরী পরিষদের ১১টি পদের মধ্যে ৯টি পদে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার ভোরে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল মানসুর স্বপন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হোসেন আলী পেয়েছেন ১ হাজার ৬৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী মাহমুদ পেয়েছেন ৮৩২ ভোট। কার্যকরী সভাপতি পদে নির্বাচিত ফারুক আহমেদ পেয়েছেন ১ হাজার ৪৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর বিষু পেয়েছেন ৮৬৬ ভোট। নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি বাদশা মিয়া, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন বিল্লাল, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম পলাশ, প্রচার সম্পাদক আবুল কালাম সরকার, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ ও কার্যকরী সদস্য ফারুক হোসেন।
নির্বাচন কমিশনার এডভোকেট শিবলু চন্দ্র দাস জানান, নির্বাচনে সংগঠনের ৩ হাজার ৪২৫ ভোটারের মধ্যে ২ হাজার ৫৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালক নিহত পরবর্তী সংবাদ শেরপুর বার্ড ক্লাবের তৎপরতায় মুক্ত হলো ৮ বক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads