ads

বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে শেরপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯৯
শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে শেরপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘অপরাধীদের শাস্তি চাই, কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে শেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুর রশিদ। এতে বক্তব্য রাখেন জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক এ. কে. এম. আলিফ উল্লাহ আহসান, শেরপুর সরকারি কলেজের শিক্ষক মো. ইমরান হোসেন, মো. আব্দুর রাজ্জাক খান, শিব শংকর কারুয়া, মনোয়ার হোসেন, শেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক আবু রায়হান আল বেরুনী, ছামিউল করিম, শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষক মো. মাসুদুজ্জামান, নাজমুল আলম সিদ্দিকী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষকরা সরকারের উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যেই নিরলস কাজ করে যাচ্ছে। তাই শিক্ষকদের নিরাপত্তা প্রদানে সরকারকেই ভূমিকা রাখতে হবে। কর্মক্ষেত্রে যদি নিরাপত্তা নিশ্চিত করা না হয় তবে এ পেশায় মেধাবীরা এগিয়ে আসবে না। সকল শিক্ষককে নিজেদের মধ্যে বিভক্তি কমিয়ে এনে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে বক্তারা আরো বলেন, নিজেরা সুসংগঠিত না থাকার কারণে প্রশাসনের পক্ষ থেকেও কাংখিত সহযোগিতা পাওয়া যায় না। বক্তারা অবিলম্বে বিসিএস শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাচনও দাবি করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মুদি ব্যবসা উন্নয়নে তথ্যভিত্তিক আলোচনা সভা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads