ads

বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী সুরেন্দ্র মোহন সাহার ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ১৯০
শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী সুরেন্দ্র মোহন সাহার ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর প্রয়াত সুরেন্দ্র মোহন সাহার ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে শহরের নয়আনী বাজার এলাকার মা ভবতারা কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা করা হয়। স্বর্গীয় সুরেন্দ্র মোহন সাহা ট্রাস্টি বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন বোর্ডের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র সরকার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোর্ডের উপদেষ্টা প্রবীণ আইনজীবী নিতাই লাল হোড়, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফকির মুহাম্মদ আখতারুজ্জামান, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শক্তিপদ পাল, আইনজীবী নরেশ চন্দ্র দে প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রয়াত সুরেন্দ্র মোহন সাহা শুধু একজন মানুষ ছিলেন না, ছিলেন একটি প্রতিষ্ঠান। সাধারণ মানুষের মধ্যে তিনি ছিলেন অসাধারণ। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সুরেন্দ্র মোহন আজীবন মানুষকে ভালোবাসতেন। সবসময় অসহায়, দুস্থ ও নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়েছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা ছিল অতুলনীয়। মুক্তিযুদ্ধের সময় নিরাপদ আশ্রয়ের জন্য সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়া বাঙালিদের তিনি নানাভাবে সাহায্য-সহযোগিতা করেছেন। একজন সমাজসেবক হিসেবে তিনি ছিলেন সব মানুষের হৃদয়ের মণি। এ যুগে তার মত মহান মানুষ পাওয়া খুবই বিরল।
আলোচনা সভার শুরুতে প্রয়াত সুরেন্দ্র মোহন সাহার প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরে বইমেলার দ্বিতীয় দিনে পাঠকদের উপচে পড়া ভিড় পরবর্তী সংবাদ পলিথিনমুক্ত ও ভিক্ষুক পুনর্বাসনে নকলা ইউএনও’র উদ্ভাবনী উদ্যোগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads