ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর বুধবার উপজেলার ফাকরাবাদ বাজারের ব্যবসায়ীরা ওই মানববন্ধন কর্মসূচী পালন করেন। এতে বক্তব্য রাখেন নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, ফাকরাবাদ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ব্যবসায়ী মো. আবু সালেহ, মো.হযরত আলী, মো.হাদিউল ইসলাম, শিক্ষক মো. শামছুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আহ্সান মিয়ার নেতৃত্বে তার সহযোগীরা ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে মমিন মিয়া নামে বাজারের এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও তার উপর হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করে। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বক্তারা ওই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও এর সাথে জরিত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
























