ads

মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আদালত ভবনে প্রবেশকালে চাকুসহ এক ব্যক্তি আটক

খবর টি পড়েছেন : ১৬০
শেরপুরে আদালত ভবনে প্রবেশকালে চাকুসহ এক ব্যক্তি আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চাকুসহ আদালত ভবনে প্রবেশকালে শাহিন মিয়া (৪২) নামে এক চাকরিচ্যুত সেনাসদস্যকে আটক করেছে পুলিশ। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণের মূল প্রবেশপথে বিচারপ্রার্থী লোকজনকে তল্লাশীকালে চাকুসহ তাকে আটক করা হয়। শাহিন শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। শাহিন বর্তমানে হালকা যানের চালক হিসেবে কাজ করেন এবং শহরের খরমপুর এলাকায় থাকেন।
জানা যায়, মঙ্গলবার দুপুরে সিজেএম আদালত প্রাঙ্গণের মূল প্রবেশপথে পুলিশ সদস্যরা শাহিনকে তল্লাশী করেন। ওইসময় তার প্যান্টের পকেটে প্রায় ৬ ইঞ্চি লম্বা একটি চাকু পাওয়া যায়। তাৎক্ষণিক কর্তব্যরত পুলিশ তাকে আটক করে সদর থানায় সোপর্দ করে। তবে শাহিনের দাবি, ফল-সবজি ইত্যাদি কাটার জন্য সে আজই স্থানীয় বাজার থেকে চাকুটি কিনেছিল। আজ তার দায়ের করা একটি দেওয়ানী মামলার তারিখ থাকায় ওই ভবনে প্রবেশ করছিল সে। তার মনে কোন অসৎ উদ্দেশ্য ছিল না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, আটক শাহিনকে মঙ্গলবার বিকেলে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪৫ পরিবারের মাঝে ঢেউটিন ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads