ads

রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬৬
শ্রীবরদীতে ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচীর অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। গতকাল উপজেলার সিংগাবরনা ইউনিয়ন পরিষদ মাঠে ওই মিটিং অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সিবিএ আয়োজিত ও উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোস্তাইন বিল্লাহ। এতে ইন্টারফেইস মিটিংয়ের নানা দিক তুলে ধরে স্বাগত বক্তব্য দেন এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মারিও মুক্তি মন্ডল। বক্তব্য রাখেন উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, কর্ণঝোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ, ইউপি সচিব আল আমিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ইউপি সদস্য মুক্তিযোদ্ধা সুরুজ্জামান ও দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমূখ। সভায় বক্তারা স্থানীয় সমস্যা, বয়স্কভাতা, বিধবা ভাতা, ভিজিএফ ও ভিজিডি কার্ড প্রাপ্তির প্রয়োজনীয়তাসহ নানা সমস্যা তুলে ধরে সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটির পক্ষে গোলজার হোসেন। এতে অংশ গ্রহণ করেন ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি, ইউপি সদস্য, সিবিএ কমিটির সদস্য, সরকারি ও বেসরকারি প্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট আবুল হোসেন মোল্লার… পরবর্তী সংবাদ শেরপুরে সাংবাদিকদের সাথে শিশু ফোরাম নেতৃবৃন্দের মতবিনিময় সভা

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads