ads

শুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক সেমিনার

খবর টি পড়েছেন : ১৭৬
নকলায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক সেমিনার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলায় ‘মুজিববর্ষ ২০২০; ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মজিবর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবুল খায়ের মো. আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের টিআই শাহাবদ্দিন প্রমুখ।
ওই সময় তথ্য সেবা সহকারী (দায়িত্বপ্রাপ্ত উপজেলা তথ্য কর্মকর্তা) আজেন্না মাহবুব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হীরা, গৌড়দ্বার ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, বানেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, পাঠাকাটা উইনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মিল্লাত, চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকীসহ অন্যান্য ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সমাজসেবা অফিসার আলমগীর হোসেনসহ উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলা উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাদিউল ইসলামের…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads