ads

বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯৭
শেরপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। সভায় জানানো হয়, এ বছর শেরপুর সদর উপজেলায় ৬৪টি পূজা মন্ডপ, নকলা উপজেলায় ২০, নালিতাবাড়ী উপজেলায় ৩৬, ঝিনাইগাতী উপজেলায় ১৬ এবং শ্রীবরদী উপজেলায় ৯টি পূজা মন্ডপসহ মোট ১৪৫টি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ৪ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে উৎসবের শুরু এবং ৮ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে বিসর্জন দেয়া হবে বলেও সভায় জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সহ-সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক চন্দন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় সাহা, সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দগণ প্রমুখ। ওইসময় জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দদের বলেন, বিগত বছরগুলোর মত এবছরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার সকল পূজা মন্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদার নিশ্চিত করার ব্যবস্থা হাতে নেয়া হবে।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজুতি ধর, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল আলম ভূঁইয়া, আনসার ও ভিডিপির সহকারি জেলা কমান্ড্যান্ট এসএম শরীফুর আলম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, জেলা পিডিবির নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন পরবর্তী সংবাদ নকলা উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads