শেরপুরে বিএনপি থেকে পদত্যাগ করেছেন এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল। ১১ সেপ্টেম্বর বুধবার সদর উপজেলা বিএনপির আহবায়ক বরাবর পাঠানো এক পত্রে ওই পদত্যাগ করেন তিনি। তিনি সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পদত্যাগপত্র সূত্রে জানা যায়, ব্যক্তিগত অসুবিধা ও পেশাগত কারণে এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নেন। ওই অব্যাহতি পত্র সদর উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি/সম্পাদকসহ চিঠির অনুলিপি কেন্দ্রীয় বিএনপির মহাসচিব ও বিভিন্ন গণমাধ্যমেও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এডভোকেট কামরুল।
-(প্রেস বিজ্ঞপ্তি)























