ads

রবিবার , ৮ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেয়েদের বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়ার গ্রুপে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ১৬৩
মেয়েদের বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়ার গ্রুপে বাংলাদেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২০ টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শনিবার বাছাইপর্বের ফাইনালে থাইল্যান্ডকে ৭০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। তার আগে বাছাইপর্বের সেমিফাইনালে আয়ারল্যান্ডকে হারায় মেয়েরা। ফাইনাল নিশ্চিত হতেই টি-২০ বিশ্বকাপও নিশ্চিত হয় মেয়েদের।
শনিবারের ফাইনাল ম্যাচের পরই মেয়েদের ২০২০ টি-২০ বিশ্বকাপের সূচি চূড়ান্ত করা হয়েছে। সেখানে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টি-২০ বিশ্বকাপের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। সঙ্গে ভারত-নিউজিল্যান্ডের মতো পরাশক্তিও আছে। বিশ্বকাপে অংশ নেওয়া দশ দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়াও আছে শ্রীলংকা। অন্যদিকে ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ,, দক্ষিণ আফ্রিকার সঙ্গে আছে পাকিস্তান ও বাছাইপর্ব থেকে আসা থাইল্যান্ড নারী দল। আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে। আগামী ২০২০ আসরের ছেলে ও মেয়েদের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৭১ রান সংগ্রহ… পরবর্তী সংবাদ বাংলাদেশের সামনে ৩৯৮ রানের বিশাল লক্ষ্য

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads