ads

শনিবার , ৭ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা করলেন বায়েযীদ

খবর টি পড়েছেন : ২১১
শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা করলেন বায়েযীদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন শেরপুর সদর উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান, শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি বায়েযীদ হাসান। তিনি ৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গনে বটতলা চত্ত্রে এক কর্মী সভায় ওই ঘোষণা দেন। ওইসময় তিনি বলেন, শেরপুরে অনেক গুরুত্বপুর্ণ জায়গা থাকলেও আমি শেরপুর সরকারি কলেজ থেকে আমার প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা দিলাম। কারণ এই সবুজ চত্ত্বর থেকেই আমার রাজনৈতিক জীবনের গুরুত্বপুর্ণ অধ্যায় শুরু হয়েছিল। তাই আজও এখান থেকে আরও একটি যাত্রা শুরু করলাম । আমি বিশ্বাস করি জনগণ আমাকে অতীতের মতো ভালবেসে ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনাদের দোয়া চাই। তিনি আরও বলেন, আমি বিগত দিনে কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি। যতটুকু পেরেছি মানুষের কল্যানে কাজ করেছি।
শেরপুর সরকারি কলেজ সংসদের সাবেক সাহিত্য সম্পাদক শফিকুল ইসলাম সোহানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা সাইদুল ইসলামের সঞ্চলনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, চরাঞ্চল যুব ঐক্য পরিষদের সভাপতি জাকি বিল্লাহ লুলু, কাঠ শিল্প শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সভাপতি হাদিউল ইসলাম কিনু, চরপমিারী ইউপি যুবলীগ সভাপতি এনামুল হক, বাজিতখিলা ইউপি সদস্য রুবেল মিয়া, সমাজ সেবক শাহআলম প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শেরপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যন পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসানকে সর্মথন জানান এবং নির্বাচনী যুদ্ধে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর সদর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন আগামী ১২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজশিক্ষার্থীর মৃত্যু পরবর্তী সংবাদ নকলায় ডাঃ শরাফত উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী ও গণপদ্দী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads