ads

শনিবার , ৭ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী প্রেসক্লাব’র নয়া কমিটি ॥ সামেদুল সভাপতি, মনির সম্পাদক

খবর টি পড়েছেন : ৩০৭
নালিতাবাড়ী প্রেসক্লাব’র নয়া কমিটি ॥ সামেদুল সভাপতি, মনির সম্পাদক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১৯৯২ সালে প্রথম প্রতিষ্ঠিত ‘নালিতাবাড়ী প্রেসক্লাব’র নয়া কমিটি গঠন করা হয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে রিপোর্টার্স ক্লাব নালিতাবাড়ীর কার্যালয়ে ২ বছর মেয়াদী ওই কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি সামেদুল ইসলাম তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলার কাগজ প্রকাশক ও সম্পাদক মনিরুল ইসলাম মনিরকে মনোনীত করা হয়েছে। কমিটির অন্যরা হচ্ছেন সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক গৌতম পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক নয়াদিগন্ত প্রতিনিধি আব্দুল মোমেন, অর্থ সম্পাদক দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, প্রতিষ্ঠাতা সদস্য (কার্যকরী) হিসেবে ক্লাবের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি খন্দকার আব্দুল আলীম, কার্যকরী সদস্য দৈনিক দেশের কণ্ঠ প্রতিনিধি জাফর আহমেদ, বাংলার কাগজ এর স্টাফ রিপোর্টার ফারুক হোসেন ও দৈনিক বজ্রশক্তি প্রতিনিধি দৌলত হোসেন।
উল্লেখ্য, ১৯৯২ সালে সামেদুল ইসলাম তালুকদার, প্রয়াত সুশীল রায়, মরহুম ইদ্রিস আলী, খন্দকার আব্দুল আলীম, গৌতম পালসহ কয়েকজনের সমন্বয়ে নালিতাবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সর্বপ্রথম সংগঠন হিসেবে নালিতাবাড়ী প্রেসক্লাব আত্মপ্রকাশ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বিডি ক্লিন’র মতবিনিময় সভা পরবর্তী সংবাদ ব্রহ্মপুত্র নদের খননকৃত মাটি দিয়ে দু’পাড়ে বাঁধ ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads