ads

শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের নির্বাচন ॥ সভাপতি রহমান, সম্পাদক হানিফ

খবর টি পড়েছেন : ২৮৬
শেরপুর জেলা বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের নির্বাচন ॥ সভাপতি রহমান, সম্পাদক হানিফ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ উৎসবমুখর পরিবেশে শেরপুর জেলা বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার শহরের পৌর টাউন হলে কার্যকরী পরিষদের ৮ পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এ ৩টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি ৫টি পদে অন্য কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মনিন্দ্র চন্দ্র বিশ্বাস ওই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে ১২১ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হয়েছেন আব্দুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুমুল হাসান পেয়েছেন ৫৭ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ১১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন হানিফ উদ্দিন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল আলম পেয়েছেন ৯৪ ভোট। আর কোষাধ্যক্ষ পদে ১১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন আবু হাসান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাসেল মিয়া পেয়েছেন ৭৪ ভোট।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হচ্ছেন সহ-সভাপতি পদে আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক পদে ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আকাশ, প্রচার সম্পাদক পদে রাজা মিয়া ও দপ্তর সম্পাদক পদে আফছার আলী।
উল্লেখ্য, ওই নির্বাচনে মোট ভোটার ছিলেন ২২০ জন। এর মধ্যে ২১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক আমজাদ হোসেনের মৃত্যুতে দোয়া মাহফিল… পরবর্তী সংবাদ নকলায় বিডি ক্লিন’র মতবিনিময় সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads