নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় গাঁজা সেবনের দায়ে ২ ব্যক্তিকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৮ আগস্ট বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় এক অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই সাজা দেন। সাজাপ্রাপ্তরা হচ্ছে উপজেলার ধনাকুশা এলাকার হাসান আলীর ছেলে রফিজ উদ্দিন (৫৫) ও ঝাডু মিয়ার ছেলে মাসুদ রানা (২১)।
জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় এক অভিযানের মাধ্যমে নকলা উপজেলার ধনাকুশা বাজারের পূর্ব পাশ থেকে রফিজ উদ্দিন ও মাসুদ রানাকে ২৪ পুড়িয়া গাঁজাসহ গাঁজা সেবনের সরঞ্জামাদি আটক করেন। পরে তৎক্ষণাৎ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ আটককৃত গাঁজা ও সেবনের সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়।
























