নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে ধারন করে এবং ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় উপজেলার বিভিন্ন জলাশয় ও সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ১৯ আগস্ট সোমবার উপজেলার বিভিন্ন এলাকার ৫ টি জলাশয়ে ও পৌর শহরের ৩ টি সরকারি পুকুরে ৪৩৬ কেজি মাছের পোনা অবমুক্ত করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন। ওইসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদসহ স্থানীয় বিভিন্ন এলাকার মৎস্যচাষীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রতি কেজি ২৩০ টাকা দরে ময়মনসিংহ থেকে ওইসব পোনা আনা হয়। পোনাগুলো উপজেলার দুবলাকুড়ি বিল, বড়বিলা, পেকুয়া বিল, গোদাডাঙ্গা বিল ও কুর্শা বিল এবং উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুর ও কাচারী মসজিদের পুকুরে অবমুক্ত করা হয়।























