ads

রবিবার , ১৮ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

খবর টি পড়েছেন : ৩০২
কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কুমিল্লা : কুমিল্লার লালমাই উপজেলায় বাস, অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। ১৮ আগস্ট রবিবার দুপুর ১২টার দিকে লালমাই উপজেলার বাগমারা এলাকার জামতলী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। তাদের লাশ হাইওয়ে পুলিশের লাকসাম ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, ঢাকা থেকে লাকসামগামী একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন নিহত হন। হতাহতরা অটোরিকশার যাত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে রিট পরবর্তী সংবাদ মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads