ads

বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৪৮
ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনমিত করণ ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, রচনা প্রতিযোগীতা, শোক র‌্যালি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, ওসি আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজীৎ রায়, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, শিক্ষক প্রতিনিধি রবেতা ¤্রং, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ফকির সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন প্রমুখ। এর আগে একটি শোক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পুলিশ প্রশাসন, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ৭টি ইউনিয় ও ৬৩টি ওয়ার্ডে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে জাতীয় শোক দিবস পালিত পরবর্তী সংবাদ নকলায় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads