স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আওয়ামী লীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ১০ আগস্ট শনিবার সকালে চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলীস্থ আতিউর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে ওই ত্রাণ বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি। হুইপ আতিকের নিজস্ব অর্থায়নে বন্যার্ত ১শ পরিবারের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চালসহ ওই ত্রাণ বিতরণ করা হয়। ওইসময় তিনি বন্যার্ত মানুষের দুঃখ-দুর্দশায় সহমর্মিতা প্রকাশ করে তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেন।
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সদস্য অধ্যক্ষ গোলাম হাসান সুজন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, চরপক্ষীমারী ইউপি চেয়ারম্যান আকবর আলী, হুইপকন্যা ডাঃ শারমিন রহমান অমি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
একইদিন সকালে হুইপ আতিউর রহমান আতিকের পক্ষে সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের খুনুয়া এলাকায় মাথাপিছু ১০ কেজি হারে ১শ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শহর আওয়ামী লীগ। ওইসময় শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত ও রাজন সরকার, সাংগঠনিক সম্পাদক ইকরাম সেরনিয়াবাত, পৌর কাউন্সিলর বাদশা মিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছায়েদুল ইসলাম শাওনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে শুক্রবার সকালে একইভাবে বলাইয়েরচর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে মহিলা আওয়ামী লীগ। ওইসময় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা, হুইপকন্যা ডাঃ শারমিন রহমান অমি, জামাতা ডাঃ জুয়েল, নারীনেত্রী নিলুফা পান্না মিনা, শম্পা দত্ত, শম্পাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।























