জাহিদুল খান সৌরভ, স্টাফ রিপোর্টার ॥ ‘শেকড়ের টানে-থাকি একসাথে’ এ সেøাগানকে সামনে রেখে শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জামালপুর-শেরপুর জেলা সমিতি। ৭ আগস্ট বুধবার সকালে সদর উপজেলার ধলা ইউনিয়নে’র ধলাকান্দা বাজারে ২শ হতদরিদ্রের মাঝে জামালপুর-শেরপুর সমিতির নেতারা ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ ও ঈদ সামগ্রীর মাঝে ছিল ১ কেজি আতপ চাল, ২৫০ গ্রাম সেমাই, আধা কেজি চিনি, ২ প্যাক গুড়া দুধ ও আধা লিটার তেল।
ত্রাণ ও ও ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাকৃবির বিজ্ঞান ডেইডি বিভাগের প্রফেসর হারুনুর রশিদ, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী প্রফেসর সাইফুর রহমান, সমিতির সাধারন সম্পাদক নাজমুল হক নয়ন, ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রইস উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন, ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন লিটন, কৃষি কর্মকর্তা পবন মিয়া, ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন আলিম, মাহফুজুর রহমান, লাবিব হাসান মিঠুন, উৎস সরকার, স্বদেশ চন্দ্র, রাসেলসহ প্রমুখ।
জামালপুর-শেরপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক নয়ন বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ ও ঈদ সামগ্রী নিয়ে এই হতদরিদ্র বানবাসী মানুষের পাশে দাড়িয়েছি। ভবিষ্যতে এই এলাকায় দরিদ্র মানুষের সব ধরনের বিপদ-আপদে জামালপুর-শেরপুর জেলা সমিতির (বাকৃবি) সকল সদস্য পাশে থাকবে।
























