মইনুল হোসেন প্লাবন ॥ শেরপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় (জাইকা) এর উদ্যোগে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বেকার যুবকদের ৫ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। ৮ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব হল রুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েজীদ হাসান।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রেজাউল হক ভূইয়ার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন জাইকা (ইউডিএফও) প্রধান শাহীদা বেগম ও প্রাণি সম্পদ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা অনুপম মোদক।
উল্লেখ্য, শেরপুর সদর উপজেলা পরিষদের সহযোগিতায় ৪-৮ আগষ্ট পর্যন্ত ৫ দিনব্যাপি ‘দেশী ভেড়ার উন্নয়ন, সংরক্ষণ ও লালন-পালন ব্যবস্থাপনা’ বিষয়ে ২৫ জন যুবককে ওই প্রশিক্ষণ দেওয়া হয়।

এরআগে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বিআরডিবি হল রুমে ২ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় ৭০ জন এবং উপজেলা মৎস অধিদপ্তরের ব্যবস্থাপনায় আরও ৭০ জনসহ সর্বমোট ১৪০ জন যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
























