ads

মঙ্গলবার , ৬ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

খবর টি পড়েছেন : ২০৬
শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই অভিযানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। ওইসময় মশক নিধনে ফগার মেশিন দিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ, জেলা পরিষদ প্রাঙ্গণসহ কয়েক জায়গায় স্প্রে করা হয়।
অভিযানকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা যুবলীগের সভাপতি ও কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাব্বির হোসেন খোকন, সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, আব্দুল হান্নান ও ছানোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান জানান, ডেঙ্গু প্রতিরোধে ওই মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পর্যায়ক্রমে শহরের বিভিন্ন জায়গায় পরিচালিত হবে।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে দূরপাল্লার যাত্রীবাহী বাসে বিনামূল্যে অ্যারোসল… পরবর্তী সংবাদ শেরপুরে দুর্বৃত্তের কোপানো পুলিশ কর্মকর্তার অবস্থা সংকটাপন্ন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads