ads

মঙ্গলবার , ৬ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অধিনায়ক মেসিকে ছাড়াই যুক্তরাষ্ট্রে বার্সেলোনা

খবর টি পড়েছেন : ২৩৫
অধিনায়ক মেসিকে ছাড়াই যুক্তরাষ্ট্রে বার্সেলোনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নতুন মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচ খেলছে ইউরোপের ফুটবল ক্লাবগুলো। সেজন্য ৫ জুলাই সোমবার রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। কিন্তু দলের সঙ্গে যাননি অধিনায়ক লিওনেল মেসি।

Shamol Bangla Ads

যুক্তরাষ্ট্র সফরে ফ্লোরিডা এবং মিশিগানে ২টি প্রীতি ম্যাচে খেলবে বার্সেলোনা। ২ ম্যাচেই তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব নাপোলি। ওই ২ ম্যাচের জন্য বিশাল এক বহর নিয়েই যুক্তরাষ্ট্রে গিয়েছে বার্সেলোনা। তবে ইনজুরির কারণে দলের সঙ্গে যেতে পারেননি মেসি। তিনি থেকে গিয়েছেন বার্সেলোনাতেই।

আসন্ন মৌসুমকে সামনে সোমবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি অনুশীলনে। নতুন মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুম প্রস্তুতিতেই ইনজুরিতে পড়েন মেসি।
রবিবার রাতে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি জিতেছে বার্সেলোনা। এ ম্যাচে দলের সঙ্গে ছিলেন মেসি, তবে মাঠে নামেননি। কারণে নতুন মৌসুমের অনুশীলনেই তিনি যোগ দিয়েছেন সোমবারে।

Shamol Bangla Ads

আর অনুশীলনের প্রথম দিনেই ছিটকে যান মাঠ থেকে। বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে অনুশীলন করতে গিয়ে ডান পায়ের হাঁটুর নিচের পেশিতে চোট পেয়েছেন মেসি।

পরে পরীক্ষা-নিরীক্ষা ফল থেকে জানা গিয়েছে কাফ মাসলে গ্রেড ওয়ান ইনজুরি হয়েছে। যে কারণে মেসি বার্সেলোনাতেই থাকবেন এবং দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাবেন না। তিনি কবে নাগাদ সুস্থ্য হবেন তা জানানো হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ আর্সেনালকে হারিয়ে গাম্পের ট্রফি বার্সেলোনার পরবর্তী সংবাদ বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে হেসন

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads