ads

সোমবার , ৫ আগস্ট ২০১৯ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাসায় ঢুকে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৫, ২০১৯ ৩:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আনোয়ার হোসেন (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তার ভাড়া বাসায় ঢুকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। ৫ আগস্ট সোমবার সকালে শহরের গৌরীপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন বাসায় ওই ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন গৌরীপুর পুলিশ ফাঁড়ির এটিএসআই (সহকারী উপ-পরিদর্শক) হিসেবে কর্মরত।
জানা যায়, সোমবার সকাল ৯ টার দিকে শহরের নতুন বাস টার্মিনাল এলাকার গৌরীপুর পুলিশ ফাঁড়ির পাশেই র আনোয়ার হোসেনের ভাড়া বাড়িতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। ও্রইসময় তার বাড়ির অন্যান্য সদস্যরা কোন কিছু বুঝে উঠার আগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে তার বাড়ির সদস্যরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার সংকটাপন্ন অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে কারা, কি কারণে তার উপর হামলা চালিয়েছে তা স্থানীয়রা এবং পারিবারের সদস্যরাও বলতে পারছেন না।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের কোন কর্মকর্তাই এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানিয়েছেন, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!