ads

বুধবার , ৩১ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীলংকায় হোয়াইটওয়াশ হলো টাইগাররা

খবর টি পড়েছেন : ১৫২
শ্রীলংকায় হোয়াইটওয়াশ হলো টাইগাররা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সফররত বাংলাদেশ তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে শ্রীলংকার কাছে ১২২ রানের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। প্রথম দুই ওয়ানডেতে ৯১ রান ও ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ।বুধবার সিরিজের শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৯৪ রান করে স্বাগতিক শ্রীলংকা। টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ অলআউট হয় ১৭২ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন ওপেনার সৌম্য সরকার। তার ইনিংসটি ৮৬ বলে ৬টি চার ও এক ছক্কায় সাজানো।
এর আগে শ্রীলংকার পক্ষে সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ৮৭, কুশল মেন্ডিস ৫৪, অধিনায়ক দিমুথ করুনারতে ৪৬, কুশল পেরেরা ৪২, দাসুন শানাকা ৩০ ও শেহান জয়সুরিয়া ১৩ রান করেন। বল হাতে বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন শফিউল ইসলাম ও সৌম্য সরকার। ১টি করে উইকেট শিকার করেন রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পোশাক খাতে উৎসে কর ১ শতাংশ : সংবাদ… পরবর্তী সংবাদ দেশীয় প্রতিষ্ঠানের দুধ নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads