ads

শনিবার , ২৭ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শনাক্ত হলো ৩ ডেঙ্গু রোগী

খবর টি পড়েছেন : ২০৪
শেরপুরে শনাক্ত হলো ৩ ডেঙ্গু রোগী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ এবার শেরপুর জেলা সদর হাসপাতালে শনাক্ত হয়েছে ৩ জন ডেঙ্গু রোগী। ২৭ জুলাই শনিবার দুপুরে ওই তথ্য নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আরএমও ডাঃ খাইরুল কবির সুমন। ডেঙ্গু রোগে আক্রান্তরা হচ্ছে শহরের শচীনের ছেলে রাজন (৩৫), সদর উপজেলার বাঘেরচর গ্রামের বসর উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও নকলা উপজেলার ভুরদী গ্রামের আব্দুল হাকিমের ছেলে মজনু মিয়া (২২)। এরা সবাই রাজধানী ঢাকা থেকে জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়ি আসার পর জেলা হাসপাতালে ভর্তি হলে স্থানীয় পরীক্ষায় এ রোগের পজেটিভ ধরা পড়ে।
জানা যায়, গত এক সপ্তাহে বেশ কয়েকজন জ্বরে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হলে দায়িত্বরত চিকিৎসকদের মাধ্যমে তাদের প্যাথলজি পরীক্ষা করে শরীরে ডেঙ্গু ফিভার ভাইরাস চিহ্নিত করা হয়। তবে ওইসব রোগীদের এখনও আলাদা রাখা হয়নি। অন্যদিকে ডেঙ্গু শনাক্ত হওয়া রোগীদের পরিবারের লোকজন চরম উৎকণ্ঠায় রয়েছেন।
এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ খাইরুল কবির সুমন জানান, হাসপাতালে ভর্তি থাকা জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে মাত্র ৩ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। তবে এখানে পূর্ণাঙ্গ ডেঙ্গু শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেই। কেবলমাত্র ডিভাইসের মাধ্যমে ওই রোগের পজেটিভ চিহ্নিত করা হয়। তবে আমরা এ বিষয়ে সতর্ক রয়েছি। দ্রুত ডেঙ্গু রোগীর জন্য আলাদা বেডের ব্যবস্থা করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অন্তঃসত্ত্বাকে নির্যাতনের ঘটনা ‘হাতাহাতি’ দাবি করে সংবাদ… পরবর্তী সংবাদ শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রা কোন অপশক্তিই বাধাগ্রস্ত করতে পারবে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads