ads

সোমবার , ২২ জুলাই ২০১৯ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ॥ লিটন সভাপতি, রুপন সম্পাদক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ২২, ২০১৯ ৬:০১ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ দীর্ঘ প্রায় দুই যুগ পর উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে শেরপুরের শ্রীবরদীতে আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই সোমবার দুপুরে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে মোস্তাইন বিল্লাহ খুররম বীর বিক্রম অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে লিয়াকত হোসেন লিটন ও সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম রুপন নির্বাচিত হন। এ উপলক্ষে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
উপজেলা আওয়ামী যুবলীগের বিদায়ী আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ বদিউল আলম। উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন লিটনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবু সাইদ, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, কেন্দ্রিয় আওয়ামী যুবলীগ সদস্য সোলায়মান হোসেন, ভেলুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাবিবুর রহমান আরজু প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব। সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রুপন নির্বাচিত হন। সম্মেলনে উপজেলা আওয়ামী যুবলীগের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

Need Ads