ads

শনিবার , ২০ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

খবর টি পড়েছেন : ২৯৩
শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২০ জুলাই শনিবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়স্তীরচর এলাকার বন্যাকবলিত ২শ অসহায় পরিবারের মাঝে ওই ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি চিড়া, ১ কেজি গুড়, ১ কেজি ময়দা, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি, দেয়াশলাই ইত্যাদি।
ত্রাণ বিতরণকালে শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সদর সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, এনডিসি মেজবাউল আলম ভুইয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এএইচএম আব্দুর রউফ, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলী, জেলা আওয়ামী যুব মহিলা লীগের আহবায়ক ফারহানা পারভীন মুন্নীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিডি ক্লিনের উদ্যোগে শেরপুর সরকারি কলেজে পরিচ্ছন্নতা অভিযান পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বন্যার্তদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads