ads

শুক্রবার , ১৯ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

খবর টি পড়েছেন : ১৭৯
শ্রীবরদীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ১৯ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরি গ্রামে ২শ পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। উপজেলা প্রশাসন ও ভেলুয়া ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে বিতরণকৃত ওই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, গুড়, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি।
ত্রাণ বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, সমাজসেবক ডাঃ রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মাস্টার, ইউপি সদস্য মইজ উদ্দিন, মঞ্জুরুল ইসলাম, অবিজল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু পরবর্তী সংবাদ শিশু নির্যাতন-ধর্ষণ, খুন সহিংসতার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads