শেরপুরে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২০৯
শেরপুরে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সন্ত্রাস, মাদক, বাল্যবিয়ে ও জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই বুধবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের দীঘলদী মোল্লাপাড়া এলাকাবাসীর উদ্যোগে ও সদর থানা পুলিশের সহযোগিতায় আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসআই আনছার আলী, এসআই রুবেল মিয়া, এসআই মোফাখখির উদ্দিন, সমাজসেবক শাজাহান আলী, পিয়ার মুন্সী প্রমুখ।
সমাবেশে পুলিশের অন্যান্য কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আলিমে ৭ মাদ্রাসায় শতভাগ পাস ॥ শীর্ষে… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীর বাসে যৌনপীড়নের শিকার গার্মেন্টস কর্মী ॥ হেলপার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads