ads

বুধবার , ৩ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৪৪
শেরপুরে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর কার্যালয়ের উদ্যোগে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই বুধবার সংস্থার প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত ও¦ি কর্মশালায় সভাপতিত্ব করেন নেত্রকোনা ও শেরপুর কার্যালয়ের ব্যবস্থাপক সেবাস্টিয়ান পিউরীফিকেশন।
এতে বক্তব্য রাখেন এপিসি মনিটরিং কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, টেকনিক্যাল স্পেশালিস্ট পিন্টু মন্ডল, ফিরোজ কবীর, চাইল্ড প্রটেকশন কর্মকর্তা সায়মন এস সাংমা, কৃষিবিদ মো. আসাদুজ্জামান, বাবলি রংমা প্রমুখ। কর্মশালায় তিনটি কারিগরী প্রকল্প বিষয়ে প্রশিক্ষণসহ বিগত ৬ মাসের অর্জন নিয়ে পর্যালোচনা ও আগামী ৬ মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
কর্মশালায় সভাপতির বক্তব্যে নেত্রকোনা ও শেরপুর কার্যালয়ের ব্যবস্থাপক সেবাস্টিয়ান পিউরীফিকেশন বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শেরপুর জেলায় শিশু সুরক্ষা, শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দীর্ঘ ১৪ বছরের পথ পরিক্রমায় শেরপুর জেলার অনেক স্পন্সর শিশু শিক্ষিত হয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, নারীদের ক্ষমতায়ন অনেক বৃদ্ধি পেয়েছে এবং অনেকেই বিভিন্ন কারিগরী প্রশিক্ষণ নিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের নিয়মানুযায়ী ২০২০ সালে ১৫ বছর পূর্ণ করে শেরপুরে কর্মকান্ডের সমাপ্তি ঘটবে। শেরপুরের উন্নয়নে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ কাজে লাগাতে কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রতি জোর আহ্বান জানান তিনি।
শেরপুর পৌরসভা, পাকুরিয়া, গাজীরখামার, লছমনপুর, বলাইরচর কর্ম এলাকার ভিডিসি, শিশু ফোরাম ও বিভিন্ন অংশীদার সদস্যসহ এপির কর্মকর্তারা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হিজড়া পুনর্বাসনে সরকারিভাবে আবাসন নির্মাণ হবে পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে একটি বাড়ি একটি খামার প্রকল্পে স্থায়ী নিয়োগের…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads