ads

সোমবার , ১ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে শেরপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

খবর টি পড়েছেন : ১৬৫
সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে শেরপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি সরকারের রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। ১ জুলাই সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের আহবানে ও জেলা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলার ৪টি পৌরসভায় একযোগে ওই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হচ্ছে। ওই সময় পৌরসভার সকল কার্যক্রম বন্ধ ছিল। এতে পৌরবাসীরা দুর্ভোগ ও বিপাকে পড়েন।
কর্মবিরতি পালনকালে সংগঠনের সভাপতি আবু লায়েছ মোঃ বজলুল করিম বাপ্পী ও সাধারণ সম্পাদক মোঃ মুসলিম উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী (পানি শাখা) রেজাউল করিম রাজা, প্রশাসনিক কর্মকর্তা এমএ কাদের, হিসাবরক্ষক হাছান মাহমুদ শেলীম আলম, বস্তি উন্নয়ন কর্মকর্তা শরিফ উদ্দিন, শেরপুর পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহম্মেদ, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ঝন্টুসহ সকল কর্মকর্তা-কর্মচারি পৌর ভবনের সামনে অবস্থান করেন। একইভাবে জেলার নালিতাবাড়ী, নকলা ও শ্রীবরদী পৌরসভাতেও ওই কর্মবিরতি পালিত হয়। এদিকে ওই কর্মসূচিতে একাত্মতা পোষণ করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
সমাবেশে সংগঠনের সভাপতি আবু লায়েছ মোঃ বজলুল করিম বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীর তুলনায় বেতনসহ অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ও মানবেতর জীবন যাপন করছেন। পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি সরকারের কেন্দ্রীয় কোষাগার থেকে প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়ে তিনি বলেন, দাবি আদায়ে কঠোর কর্মসূচি প্রদান করা হবে। তিনি আরও বলেন, আগামীকাল ২ জুলাই মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শেরপুর প্রেসক্লাবের সামনে এক দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচী পালন করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে নকলা পৌর কর্মকর্তা-কর্মচারীদের… পরবর্তী সংবাদ নকলায় কলেজে একাদশ শ্রেণির ক্লাশ উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads