নকলা (শেরপুর) প্রতিনিধি : সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ জুন বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত ওই র্যালিতে অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মুস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার মো. মজিবুর রহমান, নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের টি.আই শাহাবদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার; মমিনাকান্দা আল আমিন দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ হযরত আলী, ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যান সংস্থার সভাপতি আলহাজ্ব মো. ছাইদুল হক, নকলা অসহায় সহায়তা সংস্থার আহবায়ক শামীম আহমেদ ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পেশা শ্রেণির জনগন অংশ গ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।























