স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের আওতায় শেরপুরে নির্মাণাধীন দুর্যোগ সহনীয় ঘর পরিদর্শন করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। তিনি ২৫ জুন মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ৫জন অসহায় মানুষকে দেয়া নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন। ওইসময় তিনি ঘরগুলোর নির্মাণকাজে সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে ঘরগুলো যথোপযুক্ত ব্যক্তিদেরই বরাদ্দ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, জেলা ত্রাণ কর্মকর্তা এএইচএম আব্দুর রউফ, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।























