‘এসডিজি অর্জনে স্থানীয়করণ ও অগ্রাধিকার নির্ণয়ের কোন বিকল্প নেই’

খবর টি পড়েছেন : ২৩০
‘এসডিজি অর্জনে স্থানীয়করণ ও অগ্রাধিকার নির্ণয়ের কোন বিকল্প নেই’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
শেরপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় বিভাগীয় কমিশনার হাসান মাহমুদ

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হাসান মাহমুদ বলেছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে সাফল্য অর্জিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বদ্ধপরিকর। তিনি ২৫ জুন মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় ও জেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে জেলা পর্যায়ে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমার গ্রাম আমার শহর’ আদর্শকে ধারণ করে প্রতিটি জেলা-উপজেলায় স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসডিজি মূলত: একটি বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা এবং এর বাস্তবায়ন একটি দীর্ঘমেয়াদী বিষয়। কাজেই যথাযথভাবে এটি অর্জনের জন্য স্থানীয়করণ ও অগ্রাধিকার নির্ণয়ের কোন বিকল্প নেই।
জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল আহমেদ। এতে অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থাপন করেন মোটিভেশনাল স্পিকার মাশাহেদ হাসান সীমান্ত।
কর্মশালায় সরকারের গৃহীত নির্দিষ্ট ৩৯টি লক্ষ্যমাত্রা ছাড়াও স্থানীয় পর্যায়ে সমস্যা-সম্ভাবনার আলোকে লক্ষ্যমাত্রা নির্ধারণ, বাধাসমূহ, উত্তরণের উপায় ও সংশ্লিষ্ট দপ্তর বিষয়ক গ্রুপভিত্তিক সুপারিশ তুলে ধরা হয়। এতে ১০টি গ্রুপে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ ১শ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রেমের ফাঁদে ফেলে শেরপুর থেকে অপহরণের সাড়ে ৩… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বৈদ্যুতিক গেজেট তৈরি করতে গিয়ে প্রাণ গেল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads