ads

শুক্রবার , ২১ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

খবর টি পড়েছেন : ১৪৬
শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে শেরপুরে পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। ২১ জুন শুক্রবার বিকেলে শহরের চকবাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গণে ওই অভিযানের উদ্বোধন করেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
ওই সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান শাওন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. শামীম হোসেন, রজীবার আহবায়ক সোহেল রানা ও আয়োজক সংগঠনের সমন্বয়ক মো. আল আমিন রাজু।
পরে সংগঠনের অর্ধশতাধিক নারী-পুরুষ সদস্য হাতে ঝাড়– নিয়ে ও মুখে মাস্ক পড়ে শহীদ মিনারের বেদী ও চত্বরের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন।
আয়োজক সংগঠনের সমন্বয়ক মো. আল আমিন রাজু বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে তাঁদের এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে তা পুরো শহরে সম্প্রসারণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ট্রলিচাপায় যুবক নিহত পরবর্তী সংবাদ শেরপুরে বিল থেকে যুবকের লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads