ads

বৃহস্পতিবার , ২০ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৪৭
শেরপুরে পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ উন্নত প্রযুক্তিনির্ভর পাট-পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় শেরপুরে পাট চাষীদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মাহমুদ। পাট চাষীদের উন্নত প্রযুক্তিনির্ভর পাট বীজ ব্যবহারের আধুনিক কলাকৌশল, উন্নত পদ্ধতিতে চাষাবাদ ও আঁশ ছাড়ানোর বিষয়ে ধারণা দেওয়াই ছিল ওই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে ওই প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ বিলাস চন্দ্র পাল ও সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন। চলতি মৌসুমের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে সদর উপজেলার ৭৫ জন নির্বাচিত কৃষক অংশ নেন।
পাট উন্নয়ন অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে জেলা সদর, নকলা ও শ্রীবরদী উপজেলার ৪৫০ জন চাষীকে ওই প্রশিক্ষণ কর্মশালার আওতায় নেওয়া হয়েছে। প্রশিক্ষণের পর তাদেরকে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে। এছাড়া আগামী মৌসুমে ৩টি উপজেলায় ৯ হাজার পাট চাষীকে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে। পাট চাষের সোনালী দিন ফিরিয়ে আনতে পাট চাষের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে চাষীদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা ও… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে এপির কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads