ads

রবিবার , ২৬ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তরুণ সাংবাদিক ফাগুনের লাশ উদ্ধারের ঘটনায় জামালপুর জিআরপি থানায় হত্যা মামলা

খবর টি পড়েছেন : ১৮৪
তরুণ সাংবাদিক ফাগুনের লাশ উদ্ধারের ঘটনায় জামালপুর জিআরপি থানায় হত্যা মামলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুন (২১) এর লাশ উদ্ধারের ঘটনার ৫ দিন পর জামালপুরের রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ২৫ মে শনিবার রাতে ফাগুনের পিতা শেরপুরের সিনিয়র সাংবাদিক কাকন রেজা বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। ওই মামলায় আসামীর কলামে রাখা হয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের। ঘটনার পরদিন জিআরপি পুলিশের দায়ের করা অপমৃত্যুর মামলা এবং সর্বশেষ হত্যা মামলা দায়েরের পরও উদঘাটন করা সম্ভব হয়নি ফাগুন হত্যা রহস্য। সেইসাথে ওই মামলায় গ্রেফতার হয়নি কোনো দুর্বৃত্ত। অন্যদিকে জামালপুর জেনারেল হাসপাতালে ফাগুনের লাশের ময়নাতদন্তের ৫ দিন পরও জানা যায়নি ফলাফল।
এ ব্যাপারে জামালপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস চন্দ্র প-িত শ্যামলবাংলা২৪ডকমকে জানান, ফাগুনের লাশ উদ্ধারের পর রেলওয়ে পুলিশের দায়ের করা অপমৃত্যুর মামলার বিষয়ে এমনিতেই তদন্ত চলছিল। তারপরও শনিবার রাতে ফাগুনের বাবার দেওয়া অভিযোগের ভিত্তিতে একটি নিয়মিত হত্যা মামলা রুজু হয়েছে। মামলাটি এসআই রকিবুল হক তদন্ত করলেও তিনিসহ উর্ধ্বতনরাও তদারকি করছেন। তিনি আশা করছেন, খুব দ্রুতই ওই ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হতে পারে।
উল্লেখ্য, অনলাইন নিউজপোর্টাল প্রিয় ডটকমের সাবেক সাব-এডিটর, তেজগাঁও কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক কাকন রেজা’র জ্যেষ্ঠ পুত্র ইহসান ইবনে রেজা ফাগুনের লাশ ২২ মে জামালপুর সদর উপজেলার নান্দিনা রানাগাছা মধ্যপাড়া রেললাইনের কাছ থেকে উদ্ধার হয়। তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন ছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিক ফাগুন হত্যাকারীদের শাস্তির দাবিতে ঝিনাইগাতীতে মানববন্ধন পরবর্তী সংবাদ আমি নিহত সাংবাদিক ফাগুন রেজার পিতা বলছি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads