ads

শনিবার , ২৫ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘সন্তানের জন্য নয়, সাংবাদিক হত্যার বিচার চাই’

খবর টি পড়েছেন : ২৪০
‘সন্তানের জন্য নয়, সাংবাদিক হত্যার বিচার চাই’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
শেরপুরে মানববন্ধনে তরুণ সাংবাদিক ফাগুনের পিতা কাকন রেজা

স্টাফ রিপোর্টার ॥ অনলাইন নিউজপোর্টাল প্রিয়ডটকমের সাব এডিটর, শেরপুরের সন্তান তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুনের হত্যার প্রতিবাদে মাঠে নেমেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। ২৫ মে শনিবার সকালে শহরের থানামোড়ে প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত প্রায় ২ ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে জেলা সদরসহ উপজেলা সদর থেকে আগত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
পুত্রশোকে কাতর হবার পরও তা থেকে বিরত থাকতে পারেননি শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ‘সাপ্তাহিক শেরপুর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সিনিয়র সাংবাদিক কাকন রেজা। মানববন্ধনে যুক্ত হয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, আমি পিতা হিসেবে সন্তানের বিচার দাবিতে মানববন্ধনে আসিনি। একজন সাংবাদিক হিসেবে সাংবাদিক হত্যার প্রতিবাদ ও তার বিচার দাবিতে কথা বলছি। ফাগুন হত্যার বিচারের মধ্য দিয়ে আর যেন কোন গণমাধ্যম কর্মী এমন নির্মম হত্যার শিকার না হয়, ফাগুনসহ সকল সাংবাদিক হত্যার যেন ন্যায়বিচার নিশ্চিত করা হয়, সাংবাদিকসহ প্রত্যেক মা-বাবার সন্তানরা যেন নির্বিঘেœ তাদের বাড়িতে ফিরতে পারে সে দাবিই জানাচ্ছি। তিনি ফাগুনের পরিচয় শনাক্তে কার্যকর পদক্ষেপ না নিয়ে তড়িঘড়ি বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের প্রস্তুতিতে জিআরপি পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন। সেইসাথে তিনি ফাগুন হত্যার বিচার দাবিতে মাঠে নামায় শেরপুর প্রেসক্লাবসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজিসহ ময়মনসিংহ, গাজীপুর ও জামালপুরের পুলিশসহ পিবিআইয়ের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে স্থানীয় প্রশাসনের অসহমর্মিতায় দুঃখ প্রকাশ করেন।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় ওই মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দসহ অন্যান্য সংগঠনের নেতারা ফাগুন হত্যার ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলনে সম্পৃক্ত থাকবেন বলে আশ্বস্ত করেন।
উল্লেখ্য, রাজধানী ঢাকার অনলাইন নিউজপোর্টাল প্রিয় ডটকমের সাব এডিটর, তেজগাঁও কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক কাকন রেজা’র জ্যেষ্ঠ পুত্র ইহসান ইবনে রেজা ফাগুনের লাশ ২২ মে জামালপুর সদর উপজেলার নান্দিনা রানাগাছা মধ্যপাড়া রেললাইনের কাছ থেকে উদ্ধার হয়। তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন ছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিক ফাগুন হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ॥ প্রেসক্লাবের… পরবর্তী সংবাদ শেরপুরে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ-মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads