শ্যামলবাংলা ডেস্ক : তিন ইসলামি স্কলারের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে সৌদি আরব। পবিত্র রমজান মাসের শেষে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ওই তিন সুন্নী ইসলামি স্কলারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত তিন স্কলার সৌদিতে মডারেট চিন্তাভাবনার কারণে সুপরিচিত।
২২ মে বুধবার দেশটির সরকারি দু’টি সূত্র এবং অভিযুক্ত এক স্কলারের স্বজনের বরাত দিয়ে বিশেষ এক প্রতিবেদনে ওই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
ওই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি পরিচিতি রয়েছে শেইখ সালমান আল-ওদাহ নামের এক স্কলারের। শরীয়াহ আইন ও সমকামী ইস্যুতে তুলনামূলক প্রগতিশীল দৃষ্টিভঙ্গির জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত তিনি। ২০১৭ সালের জুনে প্রতিবেশি কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন ও সংশ্লিষ্টতার অভিযোগ এনে অবরোধ আরোপ করে সৌদি আরব।
উল্লেখ্য, গত বছর অন্তত ১৪৮ জনের শিরশ্ছেদ করে সৌদি। ২০১৬ সালের জানুয়ারিতে দেশটিতে ৪৭ জনের গণশিরশ্ছেদ করা হয়।


























