ads

বৃহস্পতিবার , ২৩ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশাল ব্যবধানে এগিয়ে বিজেপি জোট

খবর টি পড়েছেন : ১৭৯
বিশাল ব্যবধানে এগিয়ে বিজেপি জোট
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচনের ভোট গণনা। মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরেই জানা যাবে কে বসতে যাচ্ছেন দিল্লির মসনদে। একরম বিপুল ব্যবধানে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয় এই ভোট গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ৩২৮ আসনে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ১০৮ আসনে এবং অন্যান্য বিরোধী দলগুলো এগিয়ে আছে ৯৬ আসনে।
ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম এনডিটিভির সর্বশেষ তথ্য অনুসারে, দেশটির মধ্য প্রদেশ, কর্ণাটক,রাজস্থান ও গুজরাটে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে বেশ এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন জোট। এছাড়া তামিল নাড়ুতে এগিয়ে আছে ডিএমকে-কংগ্রেস জোট। আর পাঞ্জাবে এগিয়ে আছে কংগ্রেস। এদিকে পশ্চিমবঙ্গের মোট ৪২টি আসনের এখন পর্যন্ত ৫টিতে তৃণমূল কংগ্রেস, ৪টিতে বিজেপি এবং ৩টিতে কংগ্রেস এগিয়ে আছে।
এর আগে, গত ১৯ মে বুথফেরত জরিপের ফল প্রকাশ করা হয় যেখানে প্রায় সব জরিপে বেশ এগিয়ে বিজেপি। তবে বুধবার কংগ্রেসের পক্ষ বুথফেরত জরিপ্রে ফলাফলকে ভুয়া ঘোষণা করা হয়। একই সঙ্গে সেই জরিপের ফলাফল প্রত্যাহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বুথফেরত জরিপের ফলাফল তিনি মানছেন না। এবার মোদি নয়, দিল্লির মসনদে বসবে জনগণের সরকার।
উল্লেখ্য, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনে মোট সাত ধাপে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সেই হিসেবে কোনো দলকে সরকার গঠন করতে হলে পেতে হবে ২৭২টি আসন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উপ-নির্বাচনে যাওয়ায় খালেদা জিয়ার অসন্তোষ, স্বাক্ষর করেননি মনোনয়নপত্রে পরবর্তী সংবাদ রমজানেই ৩ আলেমের মৃত্যুদণ্ড কার্যকর করবে সৌদি

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads