ads

বৃহস্পতিবার , ২৩ মে ২০১৯ | ৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত আবারও জয়ী হলো : নরেন্দ্র মোদি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৩, ২০১৯ ৮:০৬ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে বড় জয় পেয়েছে বিজেপি। জয় পাওয়ার পর নরেন্দ্র মোদি টুইট করেছেন। তিনি এই ফলকে ভারতের বিজয় বলে উল্লেখ করেন। মোদি লিখেন, ‘আমরা একসঙ্গে বড় হই। একসঙ্গে সমৃদ্ধ হই। আমরা সবাই মিলে শক্তিশালী ভারত গড়ে তুলব। ভারত আবারও জয়ী হলো। বিজয়ী ভারত।’ বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ভোট গণনা হয়। এতে বিপুল ব্যবধানে এগিয়ে যায় ক্ষমতাসীন বিজেপি। পশ্চিমবঙ্গেও বিজেপি আগের চেয়ে বেশি আসনে এগিয়ে।
উল্লেখ্য, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনে মোট সাত ধাপে ভোটগ্রহণ হয়। সেই হিসেবে কোনো দলকে সরকার গঠন করতে হলে পেতে হবে ২৭২টি আসন। বেসরকারি ফলাফল অনুযায়ী দেখা যায়, নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে ৩৪৬ আসনে, কংগ্রেস ৮৯ এবং অন্যান্য দল ১০৭ আসনে। এতে দেখা যায়, ইতোমধ্যে ২৭২টি আসন পার করেছে বিজেপি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads