ads

বুধবার , ১৫ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রধান আসামী কারাগারে

খবর টি পড়েছেন : ১৯৯
শ্রীবরদীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রধান আসামী কারাগারে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে হাত-মুখ বেঁধে ৮ম শ্রেণি পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে (১৩) ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় অবশেষে প্রধান আসামী ২ সন্তানের জনক উজ্জল মিয়া (৪০) আদালতে আত্মসমর্পণ করেছে। ১৫ মে বুধবার দুপুরে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানা উভয় পক্ষের শুনানী শেষে উজ্জল মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর খন্দকার শহিদুল হক ওই তথ্য নিশ্চিত করে জানান, চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী হওয়ায় পুলিশের তাড়া খেয়েই সে আদালতে আত্মসমর্পণ করেছে। কিন্তু মামলার স্পর্শকাতরতাসহ ভিকটিমের জবানবন্দি ও ডাক্তারী পরীক্ষার প্রতিবেদন বিবেচনায় জামিনের আবেদন নাকচ করে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ১ মে দুপুরে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের শংকরঘোষ গ্রামে শংকরঘোষ এ জুব্বার আলী দাখিল মাদরাসা পড়–য়া ওই ছাত্রীর বাড়িতে লোকজন না থাকার সুযোগে একটি ঘরে নিয়ে হাত-মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে স্থানীয় নওশেদ আলীর লম্পট ছেলে উজ্জল মিয়া। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের হলেও এতদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল ধর্ষক উজ্জল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় জেএসসিতে বৃত্তি পেয়েছে ৮৯ জন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads